ইত্তেফাক রিপোর্ট
করোনা পরিস্থিতির কারণে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু বিমা মেলার আয়োজন বাতিল করা হয়েছে। জাতীয় বিমা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে ১ ও ২ মার্চ এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অবশ্য আগামীকাল ১ মার্চ বিমা দিবস পালিত হবে। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
