ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা ও ১ হাজার পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় গতকাল তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো—নওগাঁ জেলার পত্নীতলা থানার বাগমারা মো. আব্দুস সবুর আলী ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার তোতাভূমি গ্রামের রবিউল ইসলাম এবং হেরোইনসহ আটককৃত রাশেদ মোল্লাহ আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুত্ ডেন্ডাবর স্কুলের সামনে থেকে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। এ সময় তাদের ব্যবহূত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। অন্যদিকে বগাবাড়ি এলাকা থেকে হেরোইনসহ রাশেদ মোল্লাকে আটক করে পুলিশ।
