আপ্রাণ চেষ্টার পরেও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেলেন না মা  

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৫

ছিনতাইকারীদের হাত থেকে সন্তানসহ বাঁচতে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন এক মা ।তবে শেষ রক্ষা হয়নি তার। ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাতে মৃত্যু হয় ওই নারীর।  এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগরে। 

 স্থানীয় পুলিশ জানায়, নিহত নারীর নাম সিমরান।  শিশু ও আরেক নারীকে সঙ্গে স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৩০-এর দিকে বাজার থেকে আসছিলেন সিমরান। তখন ছিনতাইকারীরা তার গলায় থাকা চেইন ছিনিয়ে নিতে চান। ঐ নারী বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে ঐ নারীর মৃত্যু হয়। 

 এই ঘটনার‍্য একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।  

ইত্তেফাক/এআর