বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী কুটিরশিল্প মেলা

আপডেট : ০১ মার্চ ২০২১, ০৪:১৭

রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা-২০২১ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)।

মেলার স্টলগুলোতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটিরশিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্থান পেয়েছে। এ মেলায় ক্রেতা সাধারণগণ ৫৮টি স্টল থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। মেলা চলবে আগামী ৪ মার্চ ২০২১ পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে মেলা করার উদ্যোগ গ্রহণ করেছে বিসিক। ইতিমধ্যে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ঝিনাইদহ, সিলেট, নেত্রকোনা জেলায় মেলার আয়োজন করেছে বিসিক।

 

ইত্তেফাক/এনএ