আসমানটা দূরবর্তী
তার গানটা সুরবর্তী
পায়ে ঘুঙ্গুর সোনা রোদ্দুর
যদি ঝুর ঝুর ঝুর ঝরতি...
হাওয়া বইছে ফুরফুর রে
ফুল-গন্ধে ভরপুর রে
রোদে ঝিকমিক
হাসে চার দিক
বলে হিপ হিপ হুর হুর রে...
ঘরে রয় না আর মন যে
ডাকে ঝলমল ফুলবন যে
অলি গুঞ্জন
বলি শোন শোন
বলি উন্মন উচাটন যে...
এত দিন যার কাল গুনছি
শুধু স্বপ্নের জাল বুনছি
গানে মশগুল
হাসি উত্ফুল
এলো সেই ফুল-ফাল্গুন কি
আহা বনময় কী যে ফুর্তি
একি মৃন্ময় মায়া মূর্তি
হাওয়া দূর দূর
গাওয়া কোন সুর
যদি ঘুর ঘুর ঘুর ঘুরতি...
পথে প্রান্তর
গেয়ে গান তোর
ভরে প্রাণ তোর
শুধু উড়তি...
