ডোমার উপজেলায় বিয়ের ২৮ দিনের মাথায় এক নববধূকে অপহরণ করে ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোড়াগাড়ী বাজার থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বোড়াগাড়ী ইউনিয়নের মাল্লিপাড়া এলাকার মো. ইমন ইসলাম ও সুজন রায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
