পিরোজপুর জেলা দিবসে শহরে শোভাযাত্রা

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৩০

পিরোজপুর জেলা দিবস উপলক্ষ্যে সোমবার সকালে জেলা শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ শোভাযাত্রাতে শহরের জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, ছাত্র-যুবক-জনতা অংশ নেন। সদর উপজেলা চেয়ারম্যান ও ক্লাবের সহসভাপতি মুজিবুর রহমান খালেক, ক্লাবের সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন অ্যাডভোকেট, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, ক্রীড়া সংস্থার জেলা সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমুখ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।