ক্যাপসন নিউজ

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৫৩

‘সম্পদের উত্কর্ষ, প্রযুক্তির সঙ্গে বন্ধুত্ব, ইসলামী ব্যাংক সর্বত্র’—এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেড় মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। গতকাল ব্যাংকের হেড অফিসে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা

 

০০০

 

‘দেশের পাহাড় জাগল বলে বাংলাদেশ আজ ধন্য, আদা-হলুদ করবে আবাদ, সারা দেশের জন্য’—এই স্লোগানে দেশকে আদা চাষে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে রাঙ্গামাটিতে রূপালী ব্যাংকের উদ্যোগে আদা চাষে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান

 

০০০

 

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজীপুরে সম্প্রতি বিনা মূল্যে চিকিত্সাসেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররফ হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ

 

০০০

 

টেকনোলজি ডেভেলপমেন্ট/আপগ্রেডেশন ফান্ডের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন