আরমান আজীজ ও প্রিন্সকে শাস্তি

আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:২৬

মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ক্লাবের দুই কর্মকর্তাকে শাস্তি দিয়েছে বাফুফের শৃঙ্খলা কিমিটি। মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্সকে আগামী ৩ ম্যাচ সাসপেন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার সাবেক ফুটবলার আরমান আজীজকে ১ ম্যাচ সাসপেন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গত শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচের বাইরে ডাগআউটে এই দুই কর্মকর্তা তর্কে জড়ান। মাঠে উত্তেজনা তৈরি করেন। রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে গতকাল এই দুই জনকে শাস্তি দেওয়া হয়। এর আগে দুই ক্লাবকে দুই জনের বিষয়ে শোকজ পাঠিয়ে দ্রুত জবাব দিতে বলে বাফুফে।