নারী-পুরুষের মৃত্যুহার সমান

আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:০২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো আট জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চার জন পুরুষ এবং চার জন নারী। গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া আট জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৪১৬ জনের মৃত্যু হলো।