দুর্নীতির মামলায় সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজিকে তিন বছরের কারাদণ্ড

আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:৫৩

দুর্নীতির মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে। ৬৬ বছর বয়সি সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি তদন্তের গোপন তথ্যের বিনিময়ে একজন বিচারককে বিদেশে লোভনীয় চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই বিচারক গিলবার্ট আজিবার্ট এবং সারকোজির সাবেক আইনজীবী থিয়েরি হারজগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাগারে না গিয়ে সাবেক প্রেসিডেন্টকে বাড়িতে থেকেই দণ্ড ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে শরীরে একটি ইলেকট্রিক ট্যাগ পরতে হবে তাকে।—বিবিসি