১৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের পাঁচ দিন পর সাভারের আশুলিয়া থেকে ছয় বছরের অপহূত এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র?্যাব। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হলেও মূলহোতা পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা হলো লক্ষ্মীপুর জেলার মো. জাকির হোসেন (২১) ও ময়মনসিংহ জেলার শান্ত মিয়া (২৯)। গতকাল রবিবার দুপুরে র্যাব-৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি বিকালে সাভারের কাঠগড়া এলাকা থেকে ছয় বছরের শিশু মো. আলী হোসেনকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। পরবর্তীকালে শিশুটিকে বাইপাইল এবং সায়েদাবাদ হয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরের দিন মোবাইল ফোনের মাধ্যমে শিশুটির পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। দুই দিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে অপহূত শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেয় তারা।
সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাভারে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লা থেকে তার নিহতের মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে রাজাশন মহল্লার একটি খালি জায়গায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
