করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সকালে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে স্ত্রী রাহাত আরা বেগমসহ টিকা নেন তিনি। সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিত্সা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব।
ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।
