বেসিক ব্যাংকের মামলার তদন্ত কি অনন্তকাল চলবে, এ নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। আদালত বলেছে, বাস্তবতা হচ্ছে ৫ বছরেও চার্জশিট দিতে পারেনি দুদক। সেই সঙ্গে বেসিক ব্যাংকের মামলায় ফলো দ্যা মানি অনুসরণের নীতি বাস্তবতা বিবর্জিত।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার (২ মার্চ) এ মন্তব্য করেন।
পরে বেসিক ব্যাংকের এক মামলায় শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীকে জামিন দেয় আদালত। দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আসামির পক্ষে জয়নুল আবেদীন শুনানি করেন।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, ব্যাংকের অর্থ আত্মসাতের অনেক মামলায় চার্জশিট হয়েছে। অনেকের সাজা হয়েছে। কিন্তু সেসব মামলায় ফলো দ্যা মানি নীতি অনুসরণ করতে দুদককে দেখা যায়নি।
ইত্তেফাক/ইউবি
