সুজানগরে তিন মাটি শ্রমিকের কারাদণ্ড

আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৫৬

সুজানগরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিন জন মাটি শ্রমিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের ঐ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মাটি শ্রমিকরা হলো উপজেলার মানিকহাট গ্রামের কামরুল ইসলাম, শামীম হাসান ও দুর্গাপুর গ্রামের নাসির উদ্দিন। তারা উপজেলার উলাট মৌজার কিছু ফসলি জমি থেকে ভেক্যু দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল।