পটিয়ায় পাথরবোঝাই নৌযানডুবি, নিখোঁজ ২

আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৫৭

পটিয়ায় শিকলবাহা খালের নির্মাণাধীন কালারপোল সেতুর পুরাতন পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাথরবোঝাই একটি নৌযান ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন— নোয়াখালীর রহমত আলী ও সুনামগঞ্জের আবুল কালাম মুন্সি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সদরঘাট নৌপুলিশের এসআই কুমারেশ বড়ুয়া জানিয়েছেন, পাথরবোঝাই বাল্কহেড ডুবে পুরোনো সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।