চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ঘনবসতিপূর্ণ গ্রাম। গ্রামটির অন্তর্গত ডলুকুল মসজিদ ও মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। এছাড়া পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন খৈয়ারকুল বাজারেও নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। বর্তমান সরকার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের আওতায় পল্লি এলাকায় স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ঐ প্রকল্পের অধীনে পশ্চিম আমিরাবাদ গ্রামের ঐ দুই এলাকায় অতিসত্বর কমিউনিটি টয়লেট নির্মাণ করা দরকার। এতে করে মসজিদে আগত মুসল্লি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ টয়লেট ব্যবহার করতে পারবে। সেইসঙ্গে নানা ধরনের পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকবে গ্রামের মানুষ।
শাহাদাত হোসাইন স্বাধীন
পশ্চিম আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম
