আব্দুর রাজ্জাক
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৫৫) গত সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সোনাপুর কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
