দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। সে মোতাবেক ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বশেমুরকৃবি জনসংযোগ বিভাগের উপরেজিস্ট্রার মজনু মিয়া সভার বরাত দিয়ে আরো জানান, ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ৮.০ এবং পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩.৫ থাকতে হবে।
