হোয়াইট হাউজে থাকার সময়ই গত জানুয়ারিতে কোভিড-১৯ থেকে সুরক্ষার টিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। গত সোমবার ট্রাম্পের এক উপদেষ্টা মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএনকে এই তথ্য জানান। তবে ট্রাম্প কোন কোম্পানির টিকা নিয়েছেন এবং কত ডোজ নিয়েছেন তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হোয়াইট হাউজে দায়িত্ব পালনের সময় করোনা ভাইরাসের তীব্রতাকে খাটো করে দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়কে তিরি রীতিমত তাচ্ছিল্য করেছেন। তবে গত রবিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সমর্থকদের টিকা নেওয়ার উত্সাহ যোগান ট্রাম্প।
