প্রেসক্লাবে সংঘর্ষ: সোহেলসহ বিএনপির ৬ নেতার আগাম জামিন

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৩:৩২

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংঘর্ষের ঘটনায় মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ ছয়জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৩ মার্চ) সকালে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দিয়েছেন। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।


 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
রাজধানীর প্রেসক্লাবে বিএনপির ছাত্রদলের সমাবেশে পুলিশ-নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ ফেব্রুয়ারি দিনগত গভীর রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় দলটির ৪৭ জন নেতাকর্মীকে আসামি করে এই মামলা দায়ের করে।

ইত্তেফাক/কেকে