প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ‘আরঅ্যান্ডএম’-এর সব ধরনের পণ্য এখন পাওয়া যাবে দেশে ছড়িয়ে থাকা প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। গত বুধবার ঢাকার একটি হোটেলে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে বাংলাদেশের একমাত্র পরিবেশক ঘোষণা করেছে প্রযুক্তিব্র্যান্ড ‘আরঅ্যান্ডএম’।
রি-লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা, পরিচালক মাহবুব আলম রাকিব, মো. জাহিদ আলী ভূইয়াসহ আরঅ্যান্ডএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট-নেপাল, ভুটান ও বাংলাদেশ) অরিন্দম রায়, হেড অব সেলস (নর্থ-ইস্ট) ভরদ্বাজ পঙ্কজ, সল্যুশন আর্কিটেক্ট (নর্থ-ইস্ট) আমানদ্বীপ সিং।
অনুষ্ঠানে জানানো হয়, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দেশে আরঅ্যান্ডএম তাদের নেটওয়াকিং পণ্য বিপণন করবে। সেই সঙ্গে দেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে নিজেদের পণ্যের উন্নয়ন করবেন।
রি-লঞ্চিং অনুষ্ঠানে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মাহবুব আলম রাকিব বলেন, দেশে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা ২০০৭ সালে। রিটেইল ও ডিসট্রিবিউশন দিয়ে যাত্রা করে আমরা আজ এতোদূর এসেছি। এই পর্যায়ে এসে আমরা সুইস ব্র্যান্ড আরঅ্যান্ডএমের সঙ্গে যুক্ত হলাম। এর মাধ্যমে আমরা দেশে বিটুবি তো বটেই সঙ্গে একেবারে গ্রাহকপর্যায়ে সবধরনের নেটওয়ার্কিং পণ্য পৌঁছে দিতে পারবো।
অনুষ্ঠানে আরঅ্যান্ডএম-এর বাংলাদেশের প্রিন্সিপাল কনসালটেন্ট বিশ্বজিত্ সাহা রুদ্র বলেন, আমরা এটা নিশ্চয়তা দিতে চাই, আরঅ্যান্ডএম পুরোপুরিই ইউরোপীয় ব্র্যান্ড। তাই এটা ব্যবসাকে আরও সিকিউর করতে কাজ করবে। তিনি দেশের স্টারটেকের সঙ্গে থাকা রিটেইলারদের তাই ব্র্যান্ডটি নিয়ে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান।
