বটিয়াঘাটায় বাড়ছে তরমুজ চাষ

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩৩

ধানের চেয়ে লাভজনক হওয়ায় বটিয়াঘাটায় বাড়ছে তরমুজ চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, এবছর উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে তরমুজের চাষ করা হচ্ছে। যা গত বছর ছিল মাত্র ৭৮০ হেক্টর। শাংকেমারী গ্রামের চাষি প্রিয়ব্রত রায় বলেন, তিনি গত বছর দশ বিঘা জমিতে চাষ করেন। ভালো লাভ হওয়ায় এ বছর ৩৫ বিঘায় তরমুজ চাষ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ধানের চেয়ে তরমুজ চাষ বেশি লাভজনক হওয়ায় চাষিরা দিন দিন তরমুজ চাষে ঝুঁকছেন। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর তরমুজের বাম্পার ফলন হবে।