রাজবাড়ীতে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধন

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩৬

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক মামলা দায়েরের জটিলতা ও জরিমানা পরিশোধে ভোগান্তি কমাতে চালু হয়েছে ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম। বুধবার দুপুরে রাজবাড়ী শহরের বড়পুল চত্বরে ই-ট্রাফিক প্রসিকিউশনের কার্যক্রম উদ্ধোধন শেষে বেশ কিছু যানবাহনের চালকদের নামে মামলা দায়ের করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আগে সড়ক-মহাসড়কে আইন ভঙ্গের কারণে দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত জরিমানার টাকা পরিশোধে স্থানীয় ব্যাংকে গিয়ে লাইন ধরতে হতো। এ সিস্টেম চালু হওয়ায় চালকরা যেকোনো স্থান থেকে জরিমানার টাকা ইউক্যাশ, নগদ ও বিকাশের মাধ্যমে জমা দিয়ে মামলা নিষ্পত্তি করতে পারবে।