ফুলবাড়ীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩৬

ফুলবাড়ী পৌর বাজারে বুধবার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী বাজারের বিভিন্ন সেক্টর তদারকি করা হয়েছে। তেলের মিল, মসলা মিল, জুয়েলারিসহ ওষুধের দোকান তদারকি করা হয়েছে। এতে দুইটি তেলের মিল এবং একটি জুয়েলারিকে ঐ জরিমানা করা হয়েছে।