৫০০ কোটি টাকার পিপিপি প্রকল্প নীতিগত অনুমোদন

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩৮

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার নির্মাণাধীন পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য পিপিপির (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) আওতায় বাস্তবায়নের জন্য নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নির্মাণাধীন পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এই বন্দরের কার্যক্ষমতা বাড়বে এবং বন্দরের লজিস্টিক সক্ষমতাও বাড়বে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রাক-সমীক্ষা অনুযায়ী প্রকল্পটির সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা এবং বার্ষিক পরিচালনা ব্যয় ৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৮ কোটি টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সভায় আলোচ্য প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে অনুমোদনের জন্য প্রস্তাব করেন। বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সাতটি পিপিপি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।