ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সর্বোচ্চ দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। এতে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে এবং সর্বশেষ ৫৮ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। মোট ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ই-জেনারেশন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে এবং সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং, সাফকো স্পিনিং, রবি আজিয়াটা, আনলিমা ইয়ার্ন, হাক্কানি পাল্প, সেন্ট্রাল ইনসিওরেন্স ও অ্যাপোলো ইস্পাত লিমিটেড।
