ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৬.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সাভার রিফ্রাক্টরিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, গতকাল বুধবার সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮১ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭১.৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৫.৩৫ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৭১ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৬৫ শতাংশ, রূপালী ব্যাংকের ৪.৫৯ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৪.২৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪.১৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.১৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৪.০৩ শতাংশ, বে লিজিংয়ের ৩.৯৮ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর ৩.৬২ শতাংশ কমেছে।
