আড়াইহাজারে দেড় শতাধিক বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:৪০

আড়াইহাজারে দেড় শতাধিক বোতল ফেনসিডিলসহ  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  পুলিশ। এরা হলো মইনুল ইসলাম ও সালমান আহাম্মেদ। এর মধ্যে মইনুল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার  সেনাপতির চক গ্রামের সাজ্জাদ আলীর এবং সালমান  গদিরশি (বরণ সুলতানপুর)  গ্রামের আ. হাসিবের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানান, ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ  ঢাকা-সিলেট মহাসড়কের  দেবই এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে (হবিগঞ্জ-ড-১১-০০৮৪) তল্লাশি চালিয়ে ১৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ট্রাকের চালক  ও হেলাপারকে গ্রেফতার করে। ওসি আরো  জানান, তাদের দুই জনকেই মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।