নবাবগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী যুব সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে স্বাস্থ্যসেবাবিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু এতে সভাপতিত্ব করেন। বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. খন্দকার মাহবুবুর রহমান, ঢাকা জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা. মিজানুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম প্রমুখ।
