খোন্দকার ইব্রাহিম খালেদ স্মরণে মিলাদ মাহফিল কাল

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:৪৩

প্রয়াত বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকাস্থ নিজ বাসস্থান ‘ইস্টার্ন মোবারক’ বাড়ি #৭৬, সড়ক # ৮/এ, ধানমন্ডি আবাসিক এলাকা-এই ঠিকানার নীচতলায় আগামীকাল ৫ মার্চ, শুক্রবার বাদ আসর মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের এতে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।