ত্রিশালে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ নিহত ৩

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২৩:১৬

ত্রিশালে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে উপজেলার বগার বাজার নামক স্থানে প্রভিটা ফিডের বয়লারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—রহিত বাপ্পী (৩) ও তার মতি রুলি (৩০) ও হূদয় (২২)। মতি রুলি ও হূদয় ফিড কারখানার কর্মচারী।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, গতকাল বিকালে উপজেলার বগার বাজার নামক স্থানে প্রভিটা ফিডের বয়লারে পাশে খেলতে গিয়ে রহিত বাপ্পী নামে এক শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে প্রথমে তার মা মতি রুলি এবং পরে ফিড কারখানার কর্মচারী হূদয় পড়ে যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার রাত সোয়া ৮টার দিকে জানান, এখন পর্যন্ত হূদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দুই জনের মরদেহ উদ্ধারের কাজ চলছে।