ট্রাফিক পুলিশের ১০০ জন প্রাথমিক চিকিত্সা প্রশিক্ষণ নিলেন

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক বিভাগের ১০০ জন পুলিশ সদস্য প্রাথমিক চিকিত্সা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় গতকাল বুধবার ডিএমপি সদরদপ্তরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার ও আইসিআরসির হেড অব অপারেশন ডেভিড মন্তেস।

সনদপত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, এই প্রশিক্ষণের ফলে সড়কে যে কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাত্ক্ষণিক চিকিত্সা দিতে পারবে ট্রাফিক পুলিশের সদস্যরা। প্রাথমিক চিকিত্সার জন্য আইসিআরসির দেওয়া বিভিন্ন সরঞ্জাম সড়কে আহত ব্যক্তিদের সেবায় কাজে আসবে।