খাশোগির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কংগ্রেসে বিল উত্থাপন ইলহাম ওমরের

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:৩৩

ওয়াশিংটন পত্রিকার কলামিস্ট জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিল এনেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর। মঙ্গলবার এই বিল আনার মধ্য দিয়ে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং প্রেসিডেন্ট হো বাইডেনের সঙ্গে বিরূপ সম্পর্কে জড়ালেন বলে ধারণা করা হচ্ছে। খবর আলজাজিরার

ইলহান ওমর মঙ্গলবার বিল এনে বলেন, এটা আমাদের মানবতার এক পরীক্ষা। যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সমর্থন করে, তাহলে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। যুবরাজ এমন এক ব্যক্তি যাকে আমাদের নিজস্ব গোয়েন্দারা এই হত্যায় অনুমোদন দেওয়ার জন্য দায়ী করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শাস্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রশাসন যুবরাজকে শাস্তি দিতে চায় না তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতির কারণে। কারণ, মধ্যপ্রাচ্যে ইরানকে শায়েস্তা করতে সৌদি আরবের মতো বৃহত্ মুসলিম দেশের সমর্থন প্রয়োজন। এজন্য হয়তো প্রশাসন যুবরাজকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকিও সিএনএনকে জানিয়েছেন, যুবরাজকে শাস্তি না দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন যে জাতীয় স্বার্থের কারণেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কিন্তু এরপরও এই বিলে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অস্বস্তিকর এক অবস্থায় জড়াবেন ইলহান ওমর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রস্তুত করা জামাল খাশোগি হত্যার রিপোর্ট গত শুক্রবার প্রকাশ করে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স। এতে ২০১৮ সালে সাংবাদিক খাশোগিকে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার জন্য যুবরাজকে দায়ী করা হয়।