ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ২৮ দশমিক ০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রহিমা ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৫ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯২ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রহিমা ফুড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইজেনারেশনের ৯ দশমিক ৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮ দশমিক ০২ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৭ দশমিক ৭১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬ দশমিক ৮৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫ দশমিক ৬১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৫ দশমিক ০৫ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৪ দশমিক ৮১ শতাংশ, সেন্ট্রাল ইনসিওরেন্সের ৪ দশমিক ৪১ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ৩ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।
