হ্যালো ওয়ালটন, বললেই চালু হবে এসি

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৩৭

অফলাইন ভয়েস কমান্ড প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ‘ওশেনাস সিরিজ’-এর এই এসিতে ব্যবহূত হয়েছে ব্যাপক বিদ্যুত্ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি। আছে ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার, ফ্রস্ট ক্লিনসহ অত্যাধুনিক সব সুবিধা।

বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় এসি সার্ভিস এক্সপার্টদের নিয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে নতুন মডেলের ঐ এসি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মাহবুবুল আলম। সম্মেলনে অংশ নিয়েছিলেন সারা দেশের সহস্রাধিক এসি সার্ভিস এক্সপার্ট। অনুষ্ঠানে জানানো হয়, অফলাইন ভয়েস কমান্ড এসি ইনস্টলেশনের পর পাওয়ার সংযোগ থাকা অবস্থায় ভয়েস কমান্ড দিয়ে পরিচালনা করা যাবে। বিদ্যুত্ সংযোগ থাকা অবস্থায় এসিটি স্ট্যান্ডবাই মোডে থাকবে। এ সময় ‘হ্যালো ওয়ালটন’ বললে এসিটির ‘একটিভ মোড’ অন হবে। এরপর ‘এসি স্টার্ট’ বললে এটি চালু হবে। ১০ সেকেন্ড কোনো কমান্ড না দিলে এসিটি ‘স্ট্যান্ডবাই মোড’-এ চলে যাবে। এক্ষেত্রে পুনরায় ‘হ্যালো ওয়ালটন’ বলে ‘একটিভ মোড’ অন করতে হবে। একটি কমান্ড দেওয়ার ৩ সেকেন্ড পর আরেকটি কমান্ড দেওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি