তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসের চররাজাপুর থেকে নয়াকান্দি বাজার সড়কের মধ্যে তিতাস নদীতে সেতু নেই। ফলে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে দুই ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের ২৫ হাজার মানুষকে।
সাবেক ইউপি মেম্বার আবুল কাশেম সরকার বলেন, এ পথে ১২ বছর আগে রাস্তা নির্মাণ করা হলেও সেতু নির্মাণ করা হয়নি। উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান জানান, সেতুটি নির্মাণের ব্যাপারে সবার আগে উপজেলা চেয়ারম্যান এমপি মহোদয়ের ডিও লেটার নিয়ে ঢাকায় পাঠাবে। এবিষয়ে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার জানান, দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে।
