মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে বুধবার পৃথক স্থান থেকে স্কুলছাত্রীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আট দিন পর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ উত্তরপাড়া গ্রামের ডোবা থেকে মো. হযরত মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গোড়াই নাজিরপাড়া গ্রামের ভাড়াবাসা থেকে আলেছা খাতুন নামের এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার হয়েছে। অন্যদিকে সিট মামুদপুর গ্রাম থেকে লিজা আক্তার নামের ৮ম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, তিনটি লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হযরত মোল্লা ও আলেছা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
