কবি সম্পাদক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক পাচ্ছেন অদ্বৈত মারুত

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৪৫

লিটল ম্যাগাজিন ‘পাঁপড়’ সম্পাদনার জন্য কবি অদ্বৈত মারুতকে ২০২০ সালের ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’র জন্য মনোনিত করেছে বগুড়া লেখক চক্র।

বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ২০১০ সাল থেকে কবি আন্ওয়ার আহমদ স্মরণে বগুড়া লেখক চক্র এই স্মৃতিপদক প্রদান করে আসছে।

১৯ মার্চ শুক্রবার বগুড়ায় কবির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিতব্য সভায় পাঁপড় সম্পাদক অদ্বৈত মারুতে এই সম্মাননা প্রদান করা হবে।

সভায় কবিপুত্র নাজিম আনওয়ার রূপমসহ কবি সাহিত্যিক ও সংস্কৃতিকর্মিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কবি সম্পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/এসসিএস