ডিমলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৪২

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার বিকালে উপজেলার মেয়েশিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলতে গেলে একই গ্রামের বাবুল হোসেনের ছেলে আবির হোসেন আকাশ (১৬) ভুট্টাখেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে আবির পালিয়ে যায়। এ ব্যাপারে রাতে শিশুটির ভাই বাদী হয়ে একজনকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।