আট মোটরসাইকেল আরোহীকে জরিমানা

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:২০

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেলমেট ব্যবহার না করার দায়ে আট মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিরাজদীখান-টঙ্গিবাড়ী সড়কের সিরাজদীখান উপজেলা মোড়ে দুর্ঘটনারোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। এ সময় হেলমেট  ছাড়াই মোটরসাইকেল চালানোয় সড়ক পরিবহন আইনে আট আরোহীকে দোষী সাব্যস্ত করে তাদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সাধারণ জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য  এ অভিযান অব্যাহত থাকবে।