প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে যুক্ত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ ও গবেষণা-অনুদান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন —ফোকাস বাংলা