জাতির পিতার সমাধিতে জিইউজের শ্রদ্ধা

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:২২

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (জিইউজের) নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান আছাদ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান,   নির্বাহী সদস্য সুরায়া অনু, রাজু হামিদ, শাহানাজ পারভীন এলিজ প্রমুখ  উপস্থিত ছিলেন।

তারা পবিত্র ফাতিহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।