চিলমারীতে প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:২৩

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে একটি কালী মন্দিরে চারটি প্রতিমার অঙ্গ-প্রতঙ্গ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার রমনা ইউনিয়নের মুদাফত্ থানা এলাকার কালী মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এলাকাবাসীর মধ্যে ধর্মীয় সম্প্রীতি অবনতি ঘটতে পারে এমন আচরণ ও কথাবার্তা বলা থেকে এলাকাবাসীকে বিরত থাকার পরামর্শ দেন। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন—চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল-বি আল মাহমুদ, চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম, ওসি তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কর্ণধর বর্মা প্রমুখ।