সিলেট অফিস
সিলেটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমেদ গতকাল বুধবার ভোরে নগরীর দরগাহ গেট সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। গতকাল বাদ আসর হযরত শাহজালালের (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
