গাইবান্ধা :আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে হাঁটিহাঁটি পা-পা করে এগিয়ে চলেছেন বাংলাদেশের নারী ফুটবলররা। ময়মনসিংহের কলসিন্দুরের পাশাপাশি এখন দেশের অনেক জায়গায়ই ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে কিশোরীদের। ফুটবলকে জনপ্রিয় করতে গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়োজন করা হয় সাঁওতাল কিশোরীদের এক দিনের ফুটবল ম্যাচ। খেলায় উপজেলার হিলালীপাড়া প্রমিলা ফুটবল দলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুটরাপাড়া মাদার তেরেসা প্রমিলা ফুটবল দল —ইত্তেফাক