বঙ্গবন্ধুর নেপথ্য খুনিদের বিচার হয়নি -----মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০০:৩২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেপথ্য খুনিদের বিচার হয়নি। হয়েছে আত্মস্বীকৃত খুনিদের। বঙ্গবন্ধু খুনের নেপথ্যে কারা ছিলেন তাদের ইতিহাসটা জাতির সামনে আসা উচিত।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের ৮ বছর পূর্তিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য সস্ত্রীক উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর ভাষণে অতিথিবৃন্দের বক্তব্যের জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আজ নতুন উচ্চতায়। উপাচার্য ড. হারুন জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলস কাজ করছেন তিনি।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন: সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি ও মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আজমত উল্লা খান প্রমুখ।