এসএসসি পরীক্ষা প্রস্তুতি:২০২১

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২০:১২

বাংলা ব্যাকরণ

অনিল চন্দ্র রায়, অধ্যক্ষ

পারুলিয়া তফশীলি উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট।

১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?

উত্তর:কণ্ঠ বা জিহ্বা মূলীয় ধ্বনি।

১৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?

উত্তর:হ্+ম।

১৮. ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ  যোগে গঠিত?

উত্তর:ঞ্+জ।

১৯. ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?

উত্তর:জ্+ঞ।

২০. এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়?

উত্তর:দীর্ঘ।

২১. খণ্ড-‘ত’(ত্) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ?

উত্তর:‘ত্’।

২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ।

উত্তর:আওভান।

২৩. যৌগিক স্বরের অপর নাম কী?

উত্তর:দ্বিস্বর / সান্ধ্যক্ষর।

২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

উত্তর:৭টি।

২৫. ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ করো।

উত্তর:ক্ + ষ্ + ম।

২৬. অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে?

উত্তর :অযোগ বা হ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।

২৭. ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে?

উত্তর:কম্পোন জাতধ্বনি।

২৮. ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে?

উত্তর:পার্শ্বিক ধ্বনি।

২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে?

উত্তর:শ, ষ, স, হ।

৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী  বেশি অনুরণিত হয়?

উত্তর:ঘোষধ্বনি।

৩১. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?

উত্তর:আদিতে।