প্রামান্দ্রো পেরেরা, সহকারী শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
Kinds of Parts of Speech
৪. Verb : I eat rice. (আমি ভাত খাই।)
I play cricket. (আমি ক্রিকেট খেলি।)
I read a book. (আমি একটি বই পড়ি।)
eat - অর্থ খাওয়া, play — অর্থ খেলা, read —অর্থ পড়া। eat, play, read —এ ধরনের word দিয়ে কাজ করা বোঝায়।
তার মানে, Verb এর সংজ্ঞা হলো—
যে word দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকেই Verb বলে।
উদাহরণ— come, go, do, write, walk, drink ইত্যাদি।
৫. Adverb:
I walk slowly. (আমি ধীরে হাঁটি।)
Rahim runs fast. (রহিম দ্রুত দৌঁড়ায়।)
Siyam is a very good boy. (সিয়াম খুব ভালো ছেলে।)
slowly —অর্থ ধীরে, fast —অর্থ তাড়াতাড়ি / দ্রুত, very —অর্থ খুব। slowly, first, very — এ word গুলো verb বা adjective এর অবস্থা প্রকাশ করে।
তার মানে, Advreb এর সংজ্ঞা হলো—
যে word কোনো Verb বা Adjective এর অবস্থা প্রকাশ করে, তাকেই Adverb বলে।
উদাহরণ— fast, slowly, quickly, very ইত্যাদি।
৬. Preposition :
The cat is in the room. (বিড়ালটি রুমের মধ্যে।)
Look at me. (আমার দিকে তাকাও।)
in —অর্থ মধ্যে, at —অর্থ দিকে। in, at —এ ধরনের word গুলো বাক্যের মধ্যে কোনো Noun বা Pronoun —এর আগে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।
তার মানে, Preposition এর সংজ্ঞা হলো—
যে word কোনো Noun বা Pronoun —এর আগে বসে Sentence এর অর্থ প্রকাশে সাহায্য করে তাকে Preoposition বলে।
উদাহরণ— in, to, on, at ইত্যাদি।
