তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:উচ্চমাধ্যমিক

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২০:১৪

মিহির রঞ্জন তালুকদার

প্রভাষক

বালাগঞ্জ সরকারি কলেজ,সিলেট

ডেটা ট্রান্সমিশন মোড: ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা কীভাবে স্থানান্তরিত হবে তা বোঝায়। অর্থাত্ প্রেরক থেকে প্রাপকের মধ্যে ডেটা প্রবাহের দিককেই ডেটা ট্রান্সমিশন মোড বলে। দিকের বৈশিষ্ট্যের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার যেমন-

সিমপ্লেক্স (Simplex)

হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)

ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

সিমপ্লেক্স (Simplex): সিমপ্লেক্স হচ্ছে একমুখি ডেটা প্রবাহ। অর্থাত্  ডেটা শুধু প্রেরক থেকে প্রাপকের দিকে যাবে। যেমন- রেডিও, টিভি। রেডিওতে আমরা শুধু শুনতে পারি, স্টেশন থেকে রেডিওর মাধ্যমে শুধু আমাদের কাছে এসে পৌঁছায়। তেমনি টিভিতেও আমরা শুধু শুনতে পারি, দেখতে পারি কিন্তু আমরা কিছু পাঠাতে পারি না।

হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): এটা হচ্ছে ওয়ান ওয়ে (One way) যোগাযোগ। ডেটা প্রেরণ করা যায় আবার গ্রহণও করা যায় তবে তা একই সাথে সম্ভব নয়। প্রেরক যখন ডেটা প্রেরণ করবে প্রাপক তখন শুধু ডেটা গ্রহণ করবে। একই সাথে গ্রহণ এবং প্রেরণ সম্ভব নয়। যেমন- ফ্যাক্স, ওয়াকিটকি ( সাধারণত পুলিশ সদস্যদের এটি ব্যবহার করতে দেখা যায়)।

ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):  আমরা যখন মোবাইল কিংবা টেলিফোনে কথা বলি যখন উভয় দিক থেকেই (যে কল করে আর যে কল রিসিভ করে) একই সাথে কথা বলতে পারি। অর্থাত্ একই সাথে উভয় দিক থেকে কথা বলার  (ডেটা আদান প্রদানের) যে পদ্ধতি তাকে ফুল-ডুপ্লেক্স মোড বলে।

প্রাপকের সংখ্যার ভিত্তিতে অর্থাত্ কল/ডেটা একসাথে একজনই রিসিভ করবে নাকি অনেকে। এর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন-

ইউনিকাস্ট মোড (Unicast Mode):

ব্রডকাস্ট মোড (Broadcast Mode):

মাল্টিকাস্ট মোড ( Multicast Mode):

ইউনিকাস্ট মোড (Unicast Mode): মনে করো তোমাকে বলা হলো তোমার পাঁচজন বন্ধুকে টেলিফোন করে এখানে আসতে বলো। তুমি কিন্তু একটি টেলিফোন দিয়ে একসাথে পাঁচজনকে ফোন করতে পারবে না। একজন একজন করে ফোন করতে হবে। অর্থাত্ একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে যে ডেটা ট্রান্সমিশন সেটাই হচ্ছে ইউনিকাস্ট মোড।